[ দেশজুড়ে ]
কসবায় একজনকে কুপিয়ে হত্যা
কুপিয়ে হত্যা-প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পূর্ব বিরোধের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার ভোরে উপজেলার খাড়েরা ইউনিয়নের খাড়েরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. আবু বক্কর কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের খাড়েরা গ্রামের আলফাজ আলীর ছেলে।
কসবা উপজেলার খাড়েরা গ্রামের রুকু মিয়ার পরিবারের সঙ্গে একই এলাকার আলফাজ আলীর পরিবারের পূর্ব বিরোধ চলে আসছিলো। এরই জেরে সোমবার ভোরে রুকু মিয়ার পরিবারের লোকেরা আলফাজ আলীর ছেলে আবু বক্করকে কুপিয়ে হত্যা করে।
এ ব্যাপারে কসবা থানার ওসি মো. আলমগীর ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!