উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ইসলামপুর উপজেলার কুলকান্দী, বেলগাছা, সাপধরী, নোয়ারপাড়া ও পার্থশী এবং দেওয়ানগঞ্জের চিকাজানি ইউনিয়নতে ভোট হবে।
আগামী ১৫ জুন ইভিএমের মাধ্যমে ইসলামপুর ৫টি ও দেওয়ানগঞ্জ উপজেলার একটি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার নদী ভাঙন কবলিত এসব ইউনিয়নে বইতে শুরু করেছে নির্বাচনী আমেজ।
.png)