ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জামালপুরে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫২, ১৪ মার্চ ২০২২
জামালপুরে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার
অস্ত্রসহ গ্রেফতার দুলাল হোসেন ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরের ইসলামপুরে চায়না রিভলবার ও গুলিসহ দুলাল হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার সন্ধ্যায় উপজেলা পৌর শহরের গাওকুড়া কাচারি পাড়া থেকে যুবককে গ্রেফতার করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওসি মাজিদুর রহমান, ওসি (তদন্ত) কবির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল পৌর শহরের গাওকুড়া কাচারি পাড়ায় অভিযান চালিয়ে একটি চায়না রিভলবার ও ৬ রাউন্ড গুলিসহ দুলাল হোসেনকে গ্রেফতার করে।

Advertisement

অভিযানে অংশ নেন এসআই মাহমুদুল হক মোড়ল, এসআই আলীম ও এএসআই জুয়েল।

গ্রেফতারকৃত দুলাল চিনাডুলী ইউপির কুতুবুল্লাহ গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি বর্তমানে ইসলামপুর পৌরসভার গাওকুড়া গ্রামে বসবাস করেন।

ইসলামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সুমন মিয়া জানান, গ্রেফতারকৃত দুলালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!