ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রেমের জেরে ছাত্রকে ন্যাড়া করে মারধরের অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ২৩:২৪, ২৫ এপ্রিল ২০২২
প্রেমের জেরে ছাত্রকে ন্যাড়া করে মারধরের অভিযোগ
অভিযুক্ত সৈয়দ আকিব

সাতক্ষীরার তালায়  প্রেম সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক কলেজছাত্রকে মারধর ও মাথা ন্যাড়া করার অভিযোগ উঠেছে স্থানীয় নেতাদের বিরুদ্ধে। ভুক্তভোগী কলেজছাত্রের নাম শোয়েব আজিজ তন্ময় (২০)।

গত রোববার বিকেলে তালা সরকারি কলেজ ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। এই ঘটনায় সোমবার তালা থানায় মামলা করা হয়েছে।

শোয়েব আজিজ তন্ময় চলতি বছর জাতপুর টেকনিক্যাল কলেজ থেকে এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছেন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য খুলনায় কোচিং করছেন।

Advertisement

অভিযুক্তরা হলেন- তালার মাঝিয়াড়া গ্রামের সৈয়দ ইদ্রিসের ছেলে সৈয়দ আকিব (২৫), হরিশচন্দ্রকাটি গ্রামের গণেশ চক্রবর্তীর ছেলে িসৌমিত্র চক্রবর্তী (৩২), তালা গার্লস স্কুলের পেছনের বাসিন্দা জে আর সুমন (২৫), তালার মহান্দি গ্রামের জয় (২৪) ও তালা সদরের নজির শেখের ছেলে নাহিদ হাসান উৎস (২৪)।

তন্ময়ের বাবা আজিজুর রহমান বলেন, আমার ছেলের সঙ্গে তাদের (অভিযুক্তরা) কোনো বিরোধ নেই। এক সঙ্গে পড়েও না। আকস্মিক রোববার দুপুর ১টার দিকে আমার ছেলের পরিচিত নাহিদ হাসান উৎস মোবাইলে কল করে ডেকে নিয়ে যায় তালা কলেজের সামনে। সেখান থেকে তন্ময়কে ধরে নিয়ে যায় কলেজের একটি কক্ষে। সেখানে নিয়ে মারধর, মাথা ন্যাড়া করে উলঙ্গ করে ভিডিও ধারণ করে। এরপর আমার স্ত্রীর কাছে ফোন করে ছেলেকে মারধরের চিৎকার শোনাচ্ছিল তারা। পরে আমার ভাতিজারা গিয়ে তাকে উদ্ধার করে।

তালা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শেখ হুমায়ূন কবীর জানান, এ ধরনের কোরো খবর তার জানা নেই।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!