[ দেশজুড়ে ]
টানা চারদিন বন্ধ আখাউড়া স্থলবন্দর
আখাউড়া স্থলবন্দর-ফাইল ফটো
পয়লা মে আর্ন্তজাতিক শ্রমিক দিবস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে টানা চারদিন যাবতীয় আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম স্থলবন্দর বন্ধ থাকার বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন।
মো. শফিকুল ইসলাম বলেন, পয়লা মে রোববার আর্ন্তজাতিক শ্রমিক দিবস ও ঈদুল ফিতর উপলক্ষে ৪ মে বুধবার পর্যন্ত টানা চারদিন এ বন্দরের যাবতীয় আমদানি রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমদানি রফতানি না করার বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদেরকে জানানো হয়েছে। ৫ মে বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে দু’দেশের মধ্যে যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।
.png)
আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ আবু বকর জানায়, আর্ন্তজাতিক শ্রমিক দিবস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এ বন্দর দিয়ে টানা চারদিন আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকলে ও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
আখাউড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!