খুলনা রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে।
স্টেশন সূত্রে জানা গেছে, ঈদুল ফিতরে খুলনা-ঢাকা রুটে খুলনা স্পেশাল নামে চলাচল করবে একটি ট্রেন। ২৯ এপ্রিল থেকে চালু হয়ে ট্রেনটি চলবে ১ মে পর্যন্ত ঈদুল ফিতরের পর ফিরতি যাত্রায় মিলবে না এ স্পেশাল ট্রেনটি।
.png)
খুলনা রেলওয়ে স্টেশনের মাস্টার মানিক চন্দ্র সরকার বলেন, ঈদে ট্রেনের ৫০ শতাংশ টিকিট অনলাইনে এবং বাকি টিকিট স্টেশন কাউন্টার থেকে যাত্রীরা কিনতে পারবেন। ‘খুলনা স্পেশাল’ ট্রেন চালু হওয়ায় আশা করা হচ্ছে যাত্রীদের ভোগান্তি কমবে।
এদিকে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে ২৩ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রির প্রক্রিয়া চলছে। আর ফিরতি টিকিট ১ মে থেকে পাওয়া যাবে। কাউন্টার থেকে এক ব্যক্তি বা যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। টিকেট ক্রয়ে বাধ্যতামূলক থাকবে জন্মনিবন্ধন কিংবা জাতীয় পরিচয়পত্র। থাকবে পৃথক নারী ও প্রতিবন্ধী কাউন্টার। ঈদুল ফিতর উপলক্ষে আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনগুলোর সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।