ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সরিষাবাড়ীতে ট্রাকচাপায় আইনজীবীর মৃত্যু

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৪:২২, ২৭ এপ্রিল ২০২২
সরিষাবাড়ীতে ট্রাকচাপায় আইনজীবীর মৃত্যু
পরমান্দ ভৌমিক

জামালপুরের সরিষাবাড়ীতে মালবাহী ট্রাকচাপায় অটোরিকশাযাত্রী পরমান্দ ভৌমিক (৬৭) নামে এক আইনজীবীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো চারজন। 

মঙ্গলবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় পৌরসভার বাউসি পপুলার জুট মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

আইনজীবী পরমান্দ ভৌমিক পৌরসভার সিমলা বাজার এলাকার মৃত পরমেশ্বর ভৌমিকের ছেলে। তিনি জামালপুর জজকোর্টের আইনজীবী ও মানবাধিকার সংগঠন বাসকের উপজেলা শাখার আইন বিষয়ক সম্পাদক ছিলেন। 

Advertisement

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আইনজীবী পরমান্দ ভৌমিক জামালপুর জজকোর্ট থেকে অটোরিকশা যোগে বাড়ি ফিরছিলেন। পপুলার জুট মিল এলাকায় পৌঁছলে বিপরিতগামী মালবাহী একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এ সময় আইনজীবী পরমান্দ ভৌমিকসহ অটোরিকশাতে থাকা পাঁচজন গুরুতর আহত হয়। 

স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখা দিলে পরমান্দ ভৌমিককে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক ও হেলপার পালিয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে সরিষাবাড়ী থানার ওসি মীর রকিবুল হক মঙ্গলবার রাতে জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!