[ দেশজুড়ে ]
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকে আছে হাজার হাজার পণ্যবাহী যানবাহন
ছবি: সংগৃহীত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি থেকে কুমিল্লার চান্দিনা পর্যন্ত ১০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
বুধবার সকাল থেকে এ রুটের চট্টগ্রামমুখী দুই লেনে হাজার হাজার পণ্যবাহী ট্রাক, পিকআপ ও বাস আটকে আছে।
জানা যায়, ভোরে মহাসড়কের দাউদকান্দির ইলিয়টগঞ্জ এলাকায় একটি দুর্ঘটনা ঘটে। এতে করে যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়াও গত কয়েকদিন মহাসড়কের দাউদকান্দি অংশে সংস্কার কাজ করায় ও যানবাহনের চাপ থাকায় যানজট দীর্ঘ হচ্ছে।
.png)
এক যাত্রী বলেন, সকাল ৭টায় রাজধানীর টিটি পাড়া থেকে রওনা দিয়ে এখানে আটকা পড়েছি। যানজট কখন ছুটবে, কখন বাড়ি পৌঁছাবো বুঝতে পারছি না। নিমসার থেকে দাউদকান্দির গৌরীপুর এলাকায় আসতে ৩ ঘণ্টা সময় লেগেছে। অন্য সময় এ পথ আসতে ৩০-৩৫ মিনিট সময় লাগে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল হক জানান, যানজট নিরসনে পুলিশ কাজ করছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কুমিল্লা
লিংক সফলভাবে কপি হয়েছে!