ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সড়কের পাশে পড়েছিল হাত-পা-মুখ বাঁধা অটোরিকশা চালকের লাশ

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৩, ২৭ এপ্রিল ২০২২
সড়কের পাশে পড়েছিল হাত-পা-মুখ বাঁধা অটোরিকশা চালকের লাশ
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু থেকে অটোরিকশা চালকের হাত-পা ও মুখ বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মহাসড়কের রামু রাবার বাগান এলাকার পশ্চিম পাশের ঝোপ থেকে বুধবার দুপুর দেড়টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।

 নিহত জাফর আলমের (৪৬) বাড়ি কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের করিম সিকদার পাড়া এলাকায়।

Advertisement

জাফরকে অন্য কোথাও হত্যার পর মহাসড়কের পাশে ঝোপের মধ্যে লাশ ফেলে রাখা হয় বলে ধারণা পুলিশের।

এ তথ্য নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এ সময় জাফরের পরনে লুঙ্গি ও শার্ট ছিল। এ ছাড়া তার হাত-পা ও মুখ বাঁধা ছিল। ক্লুলেস এ হত্যার ঘটনা তদন্তে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, তাকে অন্য কোথাও হত্যার পর ওখানে ফেলে রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!