ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নান্দাইলে মিনিবাস চাপায় পথচারী নিহত

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২৮, ১ মে ২০২২
নান্দাইলে মিনিবাস চাপায় পথচারী নিহত
সড়ক দুর্ঘটনায় নিহত: প্রতীকী ছবি

ময়মনসিংহের নান্দাইলে দ্রুতগামী একটি মিনিবাসের চাপায় গিয়াসউদ্দিন নামে এক পথচারী নিহত হয়েছেন। শনিবার (৩০ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার মেরেঙ্গা বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত গিয়াসউদ্দিন উপজেলার মুসুল্লি ইউনিয়নের চড়পাড়া গ্রামের মৃত শামসুদ্দীনের ছেলে। 

স্থানীয়রা জানান, গিয়াসউদ্দিন ব্যাক্তিগত প্রয়োজনে বাজরে এসেছিল। ঘটনার সময় ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়ক পারাপারের সময় ময়মনসিংহগামী একটি দ্রুতগামী মিনিবাস তাকে সজোরে ধাক্কা  দিয়ে চলে যায়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হয়। 

Advertisement

নান্দাইল হাইওয়ে থানার ওসি মাসুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান, বাসটি নান্দাইল চৌরাস্তায় আসার পর স্থানীয়দের সহযোগিতায় আটক করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!