ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঈদ উদযাপন করতে এসে দুর্বৃত্তের হামলায় প্রাণ গেল যুক্তরাষ্ট্রপ্রবাসীর

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪১, ৪ মে ২০২২
ঈদ উদযাপন করতে এসে দুর্বৃত্তের হামলায় প্রাণ গেল যুক্তরাষ্ট্রপ্রবাসীর
বগুড়া সদর থানা ফাইল ছবি

বগুড়া সদরে আব্দুর রাজ্জাক সরকার নামে এক যুক্তরাষ্ট্রপ্রবাসীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত দেড়টার দিকে সদর উপজেলার বাঘোপাড়া মহিষাবাতান বন্দরে এ হত্যাকাণ্ড ঘটে। তিনি ওই এলাকার মৃত আব্দুল লতিফ সরকারের ছেলে। হত্যার বিষয় নিশ্চিত করেছেন সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) জাহিদুল হক।

নিহতের ছেলে শোভন সরকার বলেন, বাবা আমেরিকায় বসবাসের পাশাপাশি বগুড়াতে ব্যবসা আছে। বর্তমানে শহরের ইয়াকুবিয়া মোড় এলাকায় বসবাস করেন। ঈদ উদযাপনের জন্য বাবা গ্রামে গিয়েছিলেন। রাতের দিকে মহিষাবাতান বন্দরে বাবা আড্ডা দিচ্ছিলেন। ওই সময় ৬টি মোটরসাইকেলে প্রায় ১৫-১৬ জন দুর্বৃত্ত এসে বাবার ওপরে হামলা চালায় ও কুপিয়ে হত্যা করে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে পুলিশের তৎপরতা অব্যাহত আছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!