ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভাইয়ের হাতে ভাই খুন

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৪, ৪ মে ২০২২
ভাইয়ের হাতে ভাই খুন
ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনার তেরখাদা উপজেলার আদালতপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মাছ ধরার কোচ দিয়ে বাবুল শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাইয়ের বিরুদ্ধে।

নিহত বাবুল শেখ আদালতপুরের রাইজোল শেখের ছেলে। বুধবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, দীর্ঘদিন ধরে আপন চাচাতো ভাই মুকুলদের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে বাবুলদের। এরই সূত্রধরে আজ মুকুল কোচ দিয়ে বাবুলের মাথায় আঘাত করে। ঘটনার পর এলাকাবাসী এগিয়ে আসলে মুকুল পালিয়ে যায়।

Advertisement

গুরুতর আহত অবস্থায় বাবুলকে তেরখাদা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হত্যাকারীদের ধরার জন্য অভিযান শুরু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!