[ দেশজুড়ে ]
বেপরোয়া গতির বাস উল্টে গেল সড়কে, নিথর হলেন ৩ জন
দুর্ঘটনাকবলিত বাস
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার বড়কমলদহ এলাকায় একটি বাস উল্টে তিন যাত্রী নিহত হয়েছেন।
কুমিরা হাইওয়ে পুলিশের টেরিয়াইল ফাঁড়ি ইনচার্জ আব্দুল্লাহ জানান, বুধবার দুপুর ১টায় ঢাকা থেকে চট্টগ্রামগামী বেপরোয়া গতির বাসটি বড়কমলদহ এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
নিহত যাত্রীরা যথাক্রমে পাইয়া উপজেলার মোজামা পাড়া গ্রামের শান্ত আশ্চার্য্য, কুমিল্লা সদর থানার রায়পুর গ্রামের ফয়সাল ও কুমিল্লা জেলার মুরাদনগর গ্রামের মোস্তফা। এছাড়া আরো কয়েকজন আহতও হয়েছেন।
.png)
ঘটনাস্থলে দায়িত্বরত হাইওয়ে পুলিশের এস আই বিপ্লব জানান, গাড়িটি উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!