ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দশতলা ভবনের লিফটে আটকা পড়লো ১১ শিশু-কিশোর

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩২, ৪ মে ২০২২
দশতলা ভবনের লিফটে আটকা পড়লো ১১ শিশু-কিশোর
লিফট থেকে শিশু-কিশোরকে উদ্ধার করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা

ঈদের দিন বিভিন্ন ফ্ল্যাটে বেড়াতে আসা ১১ শিশু-কিশোর বাসা থেকে নামার জন্য লিফটে উঠে। এমন সময় হঠাৎ লিফটি বন্ধ হয়ে যায়। বের হতে না পেরে আতঙ্কে তারা চিৎকার শুরু করে।

তাৎক্ষণিক খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে ১৫ মিনিট পর তাদের উদ্ধার করে।

এ ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার প্যারেড মাঠের পশ্চিম পাশে মেঘলা টাওয়ার নামে দশতলা ভবনে। গতকাল মঙ্গলবার (৩ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে।

Advertisement

বুধবার দুপুরে নগরের চন্দনপুরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম বলেন, প্যারেড মাঠের পশ্চিম পাশে একটি ভবনে যান্ত্রিক ত্রুটির কারণে ১১ শিশু-কিশোর নিয়ে লিফট আটকে গিয়েছিল। খবর পেয়ে দ্রুত তাদের উদ্ধার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!