[ দেশজুড়ে ]
চট্টগ্রামে প্রাইভেটকার-রিকশার সংঘর্ষ, নারীসহ নিহত ২
ছবি: ডেইলি বাংলাদেশ
চট্টগ্রাম নগরের আকবরশাহ থানার টোল রোড এলাকায় প্রাইভেটকার ও ব্যাটারিচালিত রিকশার সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। রোববার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী খোনারপাড়া এলাকার তাহের আহমদের স্ত্রী জোসনেয়ারা বেগম ও নগরের হালিশহর আনন্দবাজার মধ্যম জেলে পাড়া এলাকার টুটুল দাশের ছেলে রাজু দাশ। এর মধ্যে জোসনেয়ারা বেগম প্রাইভেটকারের যাত্রী ও রাজু দাশ রিকশাচালক ছিলেন।
জানা যায়, প্রাইভেটকার ও রিকশার সংঘর্ষে আহত হন রাজু। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই ঘটনায় আহত হন প্রাইভেটকারের যাত্রী জোসনেয়ারা বেগম। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে নেয়ার পথে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়।
.png)
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, ওই রিকশা চালককে বিকেল ৩টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ মর্গে রাখা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!