প্রথম জামাতে ইমামতি করবেন জমিয়তুল ফালাহ মসজিদের খতিব আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী ও দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আহমুদুল হক।
শুক্রবার বিষয়টি নিশ্চিত করে চসিকের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী জানান, লালদীঘি চট্টগ্রাম সিটি কর্পোরেশন শাহী জামে মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
.png)
এছাড়া একই সময়ে সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, হজরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগাহ মসজিদ, চকবাজার সিটি কর্পোরেশন জামে মসজিদ, জহুর হকার্স জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ ও মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর পাশাপাশি নগরীর ৪১টি ওয়ার্ডে কাউন্সিলরদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে ঈদ জামাত।