[ অর্থনীতি ]
ঈদের দিনও চলবে চট্টগ্রাম কাস্টম হাউজের রফতানি কার্যক্রম
কাস্টম হাউজ, চট্টগ্রাম
ঈদের দিনও খোলা থাকবে দেশের সবচেয়ে বড় রাজস্ব আহরণকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টম হাউজের রফতানি শাখা। তবে এদিন আমদানি শাখাসমূহ বন্ধ থাকবে। ঈদের দিন বাদে ছুটির অন্যান্য দিনগুলোতে আমদানি-রফতানি কার্যক্রম নিরবচ্ছিন্ন ও সচল রাখতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম কাস্টম হাউজের কমিশনার মোহাম্মদ ফখরুল আলম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, দেশের প্রধান সমুদ্রবন্দর কেন্দ্রিক হওয়ায় চট্টগ্রাম কাস্টম হাউজের রফতানি শাখা বছরের প্রতিদিনই খোলা রাখা হচ্ছে। ঈদের দিন কয়েক ঘণ্টা ঈদ জামাতের বিরতি থাকবে। এছাড়া বিশেষ ব্যবস্থায় কার্যক্রম চলবে। ঈদের দিন বাদে ছুটির অন্যান্য দিনগুলোতে আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।
.png)
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ বা ৩ মে দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। ২৯ এপ্রিল (শুক্রবার) ও ৩০ এপ্রিল (শনিবার) দুদিন সাপ্তাহিক ছুটি। আগামী ১ মে রোববার মে দিবসের ছুটি। এরপরের তিনদিন (২-৪ মে) ঈদের ছুটি। সব মিলিয়ে টানা ৬ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!