ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে একপশলা বৃষ্টিতে স্বস্তি

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০৯:০৭, ১ মে ২০২২
চট্টগ্রামে একপশলা বৃষ্টিতে স্বস্তি
গত কয়েকদিনের প্রচণ্ড তাপদাহের পর চট্টগ্রামে মিলেছে বৃষ্টির দেখা-ছবি ডেইলি বাংলাদেশ

গত কয়েকদিনের প্রচণ্ড তাপদাহের পর চট্টগ্রামে মিলেছে বৃষ্টির দেখা। শনিবার রাতের মধ্যভাগে নগরীসহ আশপাশের বিভিন্ন উপজেলায় শুরু হয় বজ্রসহ বৃষ্টি। ঘণ্টাখানেকের একপশলা বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে স্বস্তি।

তবে এ বৃষ্টিতে দুর্ভোগে পড়েন ঈদ কেনাকাটা শেষে শপিংমল থেকে বাড়ি ফেরা মানুষজন। নগরীর আখতারুজ্জামান সেন্টার, সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট, লাকি প্লাজাসহ কয়েকটি শপিংমলের সামনেই দেখা গেছে একই চিত্র।

এর আগে, শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়- পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তার আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

Advertisement

এ অবস্থায় ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে প্রবল বিজলি চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া টাঙ্গাইল, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, রাঙামাটি, রাজশাহী ও পাবনা জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং ‍কিছু এলাকায় তা প্রশমিত হতে পারে। 

পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলেও জানায় আবহাওয়া অধিদফতর।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!