ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তিন দিন বন্ধের পর আখাউড়া স্থলবন্দরে ফের আমদানি-রফতানি শুরু

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 
প্রকাশিত: ১৩:১১, ৫ মে ২০২২
তিন দিন বন্ধের পর আখাউড়া স্থলবন্দরে ফের আমদানি-রফতানি শুরু
আখাউড়া স্থলবন্দর-ফাইল ফটো

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিন দিনের ছুটি শেষে বৃহস্পতিবার সকল থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ফের পণ্য আমদানি-রফতানি শুরু হয়েছে। তবে ঈদের ছুটিতে পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকলেও স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত ও বাংলাদেশের পাসপোর্ট-ভিসাধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, ঈদুল ফিতর উপলক্ষে গত ২ মে থেকে ৪ মে পর্যন্ত আমদানি-রফতানি বন্ধ রাখা হয়েছিল। ছুটি শেষে সকাল থেকে যথারীতি পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
ট্যাগ: আখাউড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!