নিহত ব্যক্তিরা হলেন- লাদেন ও হৃদয়। তাদের বাড়ি নরসিংদীর সাহেপ্রতাপ এলাকায় বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ঢাকা-আড়াইহাজার মহাসড়কের ব্রাহ্মন্দি এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় মোটরসাইকেল আরোহী দুজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।