[ দেশজুড়ে ]
স্ত্রীর সঙ্গে অভিমান, মায়ের শাড়িতে নিলেন ফাঁস
ফাইল ছবি
চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নে গলায় শাড়ি পেঁচিয়ে মো. রুবেল শাহ নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার রাত দেড়টার দিকে সাত নম্বর ওয়ার্ডের মোল্লা পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রুবেল ওই এলাকার আবুল কালামের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।
রাউজান থানার এসআই এসএম জুলফিকার হোসেন বলেন, দাম্পত্য কলহের জেরে স্ত্রীর সঙ্গে অভিমান করে গলায় মায়ের শাড়ি পেঁচিয়ে ওই যুবক আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!