শুক্রবার সকাল ১০টায় নগরীর পশ্চিম কাউনিয়া হাজেরা খাতুন স্কুল সড়কের নিজ বাস ভবনে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, যারা আগে মহানগর মহিলা দলে ছিলেন তারা কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবুর রহমান সারওয়ারের সমর্থক হওয়ায় তাদের কমিটির কোনো পদে রাখা হয়নি। শুধু আমি নই আমার মতো আরো যারা মহিলা দলের নেত্রী রয়েছেন সবার ক্ষেত্রেই এমন করা হয়েছে। বরিশাল মহানগর মহিলা দলের কমিটিতে পদ পেয়েছেন অযোগ্যরা।
.png)
তিনি আরো বলেন, দীর্ঘ ১০ বছরের বেশি সময় বরিশাল মহানগর মহিলা দলের পূর্ণাঙ্গ কমিটি ছিল না। আমাদের পরিচালনা করার মতো কোনো নেতৃত্ব না থাকার কারণে যেকোনো সিদ্ধান্তের জন্য মজিবুর রহমান সারওয়ারের কাছে যেতে হয়েছে। এ কারণেই আমাদের কমিটিতে রাখা হয়নি।
লিখিত বক্তব্যে আরো জানানো হয়, গত ১ মে বরিশাল মহানগর মহিলা দলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এ কমিটিতে বরিশাল জেলা (দক্ষিণ) মহিলা দলের সদ্য সাবেক সভাপতি ফারহানা তিথিকে বরিশাল মহানগর মহিলা দলের সভাপতি ও পাপিয়া পারভিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- মহানগর মহিলা দলের সাবেক নেত্রী আফরোজা পারভিন, রাবেয়া পড়শি, ছালমা, আইরিন, পারভিন বেগম, মিম আক্তার প্রমুখ।