ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শর্টফিল্মে অভিনয়ের প্রলোভন দেখিয়ে রাতভর প্রতিবন্ধী যুবককে বলাৎকার

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৮, ৬ মে ২০২২
শর্টফিল্মে অভিনয়ের প্রলোভন দেখিয়ে রাতভর প্রতিবন্ধী যুবককে বলাৎকার
গ্রেফতার ইসমাইল হোসেন বাবু

শর্টফিল্মে অভিনয়ের সুযোগ দেওয়ার প্রলোভন দেখিয়ে লক্ষ্মীপুরে এক প্রতিবন্ধী যুবককে রাতভর আটকে রেখে দলবেঁধে বলাৎকারের ঘটনায় শরিফুল ইসলাম রিপন ও ইসমাইল হোসেন বাবুকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর পৌর শহর থেকে শরিফুল ইসলাম রিপন গ্রেফতার করে পুলিশ। এর আগে ৪ মে রাতে পৌর শহরের একটি ভাড়া বাসায় প্রতিবন্ধী যুবককে ঢেকে নিয়ে দলবেঁধে রাতভর বলাৎকার করেন শরিফুল ইসলাম রিপনসহ কয়েকজন যুবক।

বৃহস্পতিবার মামলা হলে পুলিশ ইসমাইল হোসেন বাবুকে গ্রেফতারের পর অভিযুক্তদের নাম প্রকাশ করেন বাবু। তাদের দুইজনকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

পুলিশ জানায়, ইসমাইল হোসেন বাবু জেলার কমলনগর উপজেলার দক্ষিণ চর মার্টিন গ্রামের মৃত আবু সাঈদের ছেলে ও সামাজিক সংগঠন সবুজ বাংলাদেশের সেক্রেটারি। শরিফুল ইসলাম রিপন ওরপে কনক সদর উপজেলার নেয়ামতপুর গ্রামের আজিজ উল্যার পুত্র ও সবুজ বাংলাদেশ’র সদস্য। 

মামলার বাদী ভিকটিমের বাবা জানান, তার প্রতিবন্ধী সন্তানকে ৪ মে রাতে শরিফুল ইসলাম রিপন ও ইসমাইল হোসেন বাবুকে তাদের শহরের সোনালী কলোনীস্থ একটি ভাড়া বাসায় ঢেকে নিয়ে যান। সেখানে তাকে আটকে রেখে রাতভর বলাৎকার করে। পরদিন বৃহস্পতিবার সকালে ভিকটিমের মুখে, শরীরে ও বিভিন্নস্থানে আলামত দেখতে পান তারা। ভিকটিমের নিকট থেকে বিষয়টি জানার পর থানায় অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে প্রথমে ইসমাইল হোসেন বাবু ও পরে তার দেওয়া তথ্য অনুযায়ী শরিফুল ইসলাম রিপনকে গ্রেফতার করে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি জসীম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ আসামিদের গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!