[ দেশজুড়ে ]
হত্যার হুমকি দিয়ে বলাৎকার, মাদরাসাশিক্ষক গ্রেফতার
গ্রেফতার-প্রতীকী ছবি
ঢাকার সাভারে হত্যার হুমকি দিয়ে ১০ বছরের এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদরাসাশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রাতে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, গত শুক্রবার সাভার পৌর এলাকার মজিদপুর মহল্লায় নূরানী তালীমুল কুরআন বালক মাদরাসার ১০ বছরের ঐ শিশু শিক্ষার্থীকে হত্যার হুমকি ও ভয়ভীতি দেখিয়ে বলাৎকার করেন মাদরাসারশিক্ষক আল আমিন হাসান। পরে বলাৎকারের শিকার শিক্ষার্থীর পরিবার ঐ দিন শিক্ষককে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাভার মডেল থানায় একটি মামলা করেন। মামলার পর গ্রেফতার এড়াতে ঐ শিক্ষক পালিয়ে যায়। পরে রাতে উন্নত প্রযুক্তি ব্যবহার করে ময়মনসিংহ জেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে সাভার মডেল থানার এসআই সৈকত বলেন, অভিযুক্ত শিক্ষককে সকালে আদালতে পাঠানো হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সাভার
লিংক সফলভাবে কপি হয়েছে!