ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চকলেট দেওয়ার নামে ডেকে নিয়ে শিশুকে ধর্ষণ করলেন ইমাম

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৮, ৬ মে ২০২২
চকলেট দেওয়ার নামে ডেকে নিয়ে শিশুকে ধর্ষণ করলেন ইমাম
ফাইল ছবি

চকলেটের লোভ দেখিয়ে নিজ বাড়িতে ডেকে নিয়ে এক শিশুকে ধর্ষণের অভিযোগে রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানায় এক ইমামের বিরুদ্ধে মামলা হয়েছে।

মামলার পর থেকে ইমাম মাহফুজুর রহমান পলাতক রয়েছেন।

মাহিগঞ্জ থানার এসআই কামাল হোসেন বলেন, বৃহস্পতিবার দুপুরে মাহফুজুর রহমান তার পূর্বপরিচিত শিশুটিকে চকলেট দেওয়ার কথা বলে নিজ বাড়িতে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। ওই শিশুর মা শুক্রবার সকালে মাহিগঞ্জ থানায় মামলা করেছেন। ওইদিন মধ্যরাতেই শিশুটিকে তার বাবা থানায় নিয়ে আসেন এবং আমি তাদের সঙ্গে নিয়ে শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করিয়েছি। শনিবার তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

Advertisement

তিনি আরো বলেন, আমরা শুনেছি, ওই ব্যক্তি স্থানীয় এক মসজিদের ইমাম। ঘটনার পর থেকেই তিনি পলাতক। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!