ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অটোরিকশায় চার্জ দিতে গিয়ে নিভে গেল যুবকের তাজা প্রাণ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি 
প্রকাশিত: ১৯:৩১, ৬ মে ২০২২
অটোরিকশায় চার্জ দিতে গিয়ে নিভে গেল যুবকের তাজা প্রাণ
বিদ্যুৎস্পৃষ্ট: প্রতীকী ছবি

পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নূর-আলম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউপির পূর্ব সোনাতলা গ্রামে যুবকের নিজ বাড়িতে অটোরিকশায় চার্জ দিতে গেলে সংযোগকৃত বিদ্যুতের তারে জড়িয়ে তিনি আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত নূর-আলম পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন এবং তিনি ঐ গ্রামের আলী আহম্মেদ হাওলাদারের ছেলে।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) আসাদুর রহমান জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
ট্যাগ: কলাপাড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!