ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাটোরে দুই বাসের সংঘর্ষে ঝরল ৬ জনের প্রাণ

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৮, ৭ মে ২০২২
নাটোরে দুই বাসের সংঘর্ষে ঝরল ৬ জনের প্রাণ
দুর্ঘটনাকবলিত বাস

নাটোরের বড়াইগ্রামে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ছয়জন নিহত হয়েছেন।

বনপাড়া হাইওয়ে পুলিশের ওসি শফিকুল ইসলাম জানান, উপজেলার মহিষভাঙা এলাকার বনপাড়া-হাটিকুমড়ুল সড়কে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় হতাহতরা সবাই বাসের যাত্রী। এ ঘটনায় ২৫ জন যাত্রী আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। 

Advertisement

তিনি আরো জানান, সিয়াম পরিবহনের একটি বাস ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিল। পথে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে বিপরীতমুখী ন্যাশনাল এন্টারপ্রাইজের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ন্যাশনাল এন্টারপ্রাইজের বাসটি ছিটকে গিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। 

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে হতাহতদের উদ্ধার করেন বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!