[ দেশজুড়ে ]
রেললাইনের পাশে পড়েছিল নারীর মরদেহ
ঝোপে নারীর মরদেহ
নরসিংদীর রায়পুরায় রেললাইনের পাশ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার পরিচয় পাওয়া যায়নি।
সোমবার সকালে উপজেলার আমিরগঞ্জ করিমগঞ্জ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার পরিচয় শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক ইকবাল হোসেন জানান, সকালে রেললাইনের পাশের ঝোপে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে তার পরিচয় এখনো জানা যায়নি। বয়স আনুমানিক ৩৮ বছর।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!