[ দেশজুড়ে ]
চট্টগ্রামে মাদক মামলায় দুজনের পাঁচ বছর জেল
আদালতের আদেশ: প্রতীকী ছবি
চট্টগ্রামে মাদক মামলায় দুজনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- নগরের পাঁচলাইশ থানার আতুরার ডিপু এলাকার হাজী ওয়াদুল হকের ছেলে মো. নুরুল গণি ও পটিয়া উপজেলার দক্ষিণ হরিণখাইন গ্রামের আব্দুল মান্নানের ছেলে সাইফুল ইসলাম।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, মাদক মামলায় নুরুল গণি ও সাইফুল ইসলাম নামে দুজনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছে আদালত। জরিমানা অনাদায়ে আরো ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। রায় ঘোষণার সময় দুজনই আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠায় আদালত।
.png)
২০১৫ সালের ১৭ জানুয়ারি আতুরার ডিপু এলাকা থেকে ২৫০ ইয়াবাসহ তাদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। ওই ঘটনায় পাঁচলাইশ থানায় মামলা করেন অধিদফতরের চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক জাকির হোসেন। মামলাটিতে পাঁচজনের সাক্ষ্যগ্রহণ হয়।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!