[ দেশজুড়ে ]
ঈদে বেড়াতে বেরিয়ে ‘ভুল’ বাসে চড়ে চট্টগ্রামে গেল ৩ শিশু
ফাইল ছবি
ঈদুল ফিতরের দিন বেড়াতে বেরিয়ে ‘ভুল’ বাসে চেপে বাড়িতে না গিয়ে চট্টগ্রামে এসে পড়েছে তিন শিশু, যাদের বাড়ি লক্ষ্মীপুরে। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। মঙ্গলবার সন্ধ্যায় তিন শিশুকে উদ্ধারের পর রাতে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন আকবর শাহ থানার ওসি জহির হোসেন। তিনি বলেন, শিশু তিনটি লক্ষ্মীপুর জেলার রামগতি থানার পূর্ব চরকলা কুপা গ্রামের বাসিন্দা। তারা মামাত-ফুফাত বোন।
ওসি জহির বলেন, তারা ঈদের দিন ফুফুর বাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে নিজ বাড়িতে যাওয়া জন্য রামগতি থেকে ভুল করে চট্টগ্রামগামী বাসে উঠে পড়ে। ওই বাসে করে সন্ধ্যার দিকে তারা একে খান মোড়ে পৌঁছে। সেখানে নেমে কান্নাকাটি শুরু করে।
.png)
স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ শিশু তিনটিকে থানায় নিয়ে এসে তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করেন। তখন রামগতি থেকে এসে স্বজনরা শিশু তিনটিকে বাড়ি নিয়ে যায়।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!