[ দেশজুড়ে ]
কুমিল্লায় বাসের ধাক্কায় ঝরল ২ পথচারীর প্রাণ
সড়ক দুর্ঘটনায় নিহত: প্রতীকী ছবি
কুমিল্লার চৌদ্দগ্রামে সোমবার (৯ মে) সকাল ৭টার দিকে বাসের ধাক্কায় গুরুতর আহত দুই পথচারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আটগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আটগ্রামের আব্দুল খালেকের ছেলে রিন্টু ও বাতিসা গ্রামের মনা মিয়ার ছেলে রিপন।
মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কাউছার জানান, সকালে ঢাকামুখী সেঁজুতি পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচরীকে চাপা দেয়। এ সময় তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
পরবর্তীতে বেলা ১১টার দিকে রিপন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিন্টু। বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!