ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০২:০২, ১১ মে ২০২২
ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ
ফাইল ফটো

মাদারীপুরের রাজৈরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে রাজৈরের হৃদয়নন্দীতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর ও হৃদয়নন্দী গ্রামের কিশোরদের মধ্যে ফুটবল খেলা নিয়ে কথাকাটাকাটি ও হাতাহাতির হয়। এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে হৃদয়নন্দী গ্রামের সজিব নামে এক যুবক মিমাংসার কথা বলতে পশ্চিম রাজৈর গ্রামে যায়। সেখানে তাকে আসাদ, জুয়েল ও রনিসহ বেশ কয়েকজন মিলে মারধর করেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে পশ্চিম রাজৈর ও হৃদয়নন্দীর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের ১২ জন আহত হন। 

আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

Advertisement

রাজৈর থানার এসআই মীর নাজমুল হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে পুলিশ। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
ট্যাগ: সংঘর্ষ
লিংক সফলভাবে কপি হয়েছে!