ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৫, ১১ মে ২০২২
মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন
জেলা জজ আদালত, কুষ্টিয়া

কুষ্টিয়ায় মাদক মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ঠোটারপাড়া গ্রামের শুকুর মণ্ডলের ছেলে আলমগীর, একই উপজেলার চরদিয়াড় গ্রামের শফি বিশ্বাসের ছেলে বজলু বিশ্বাস ও ভোলার দৌলতখান উপজেলার চরপাতা গ্রামের হানিফ দর্জির ছেলে জুয়েল আহসান। রায় ঘোষণার সময় আলমগীর ও বজলু আদালতে উপস্থিত ছিলেন। তবে জুয়েল পলাতক।

Advertisement

মামলার বরাত দিয়ে আদালতের পিপি অনুপ কুমার নন্দী জানান, ২০১৭ সালের ১৯ জুন বিকেলের দিকে ভেড়ামারা উপজেলার ১২ দাগ এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। এ সময় আসামিদের প্রাইভেটকার থেকে ২১৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। এরপর ২০১৭ সালের ১০ আগস্ট তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এ রায় দেয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!