ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দেশে ফিরেছেন ভারতে পাচার হওয়া ৬ তরুণী

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩০, ১১ মে ২০২২
দেশে ফিরেছেন ভারতে পাচার হওয়া ৬ তরুণী
বেনাপোলে পাচারের শিকার ৬ তরুণী- ছবি: ডেইলি বাংলাদেশ

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগের পর দেশে ফিরেছেন পাচার হওয়া ৬ তরুণী। বুধবার সন্ধ্যায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্থান্তর করেছে ভারতের ইমিগ্রেশন পুলিশ।

৬ তরুণী হলেন- ঢাকার ইদ্রিস আলীর মেয়ে মিতু আক্তার, আবিদ মিয়ার মেয়ে সিমু রহমান, জব্বার খানের মেয়ে জারা খান, মাগুরার মহম্মদপুর থানার আব্দুস শুকুরের মেয়ে মৌমিতা রায়, যশোরের শার্শা থানার আমলা গ্রামের গফফার আলীর মেয়ে জরিনা বেগম, শেরপুরের জাবেদ আক্তারের মেয়ে রিয়া আক্তার। ভারতের মহারাষ্ট্রের পাজোলা নামে একটি শেল্টার হোমে ছিলেন তারা।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি রাজু আহমেদ জানান, ভালো কাজের আশায় ঐ ৬ তরুণী বিভিন্ন সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে অবৈধপথে ভারতে যান। কাজ করার সময় ঐ দেশের পুলিশ তাদের আটক করে। এরপর ২-৩ বছর কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরেন তারা। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Advertisement

যশোর রাইটস-এর এরিয়া কোয়ার্ডিনেটর মুহিদ চৌধুরী বলেন, পাচারের শিকার তরুণীদের বেনাপোল পোর্ট থানার আনুষ্ঠানিকতা শেষে যশোর নিয়ে শেল্টার হোমে রাখা হবে। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ করে হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!