ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভারত থেকে পালিয়ে আসা আরো ১৮ রোহিঙ্গা আটক

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৮, ১২ মে ২০২২
ভারত থেকে পালিয়ে আসা আরো ১৮ রোহিঙ্গা আটক
আটককৃত রোহিঙ্গারা- ছবি: সংগৃহীত

মৌলভীবাজার শহরের ঢাকা বাসস্ট্যান্ডে ভারত থেকে পালিয়ে আসা নারী-শিশুসহ ১৮ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়ক থেকে তাদের আটক করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন মৌলভীবাজার সদর মডেল থানার ওসি ইয়াছিনুল হক।

Advertisement

তিনি জানান, আটককৃতদের থানায় নেয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের রোহিঙ্গা বলে দাবি করেছে। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার জন্য ভারত থেকে কুলাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকেছে তারা।

এর আগে, কক্সবাজার শহর, সমুদ্রসৈকত, উখিয়া ও টেকনাফ উপজেলার রোহিঙ্গা ক্যাম্পসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কমপক্ষে ৮০০ রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), ট্যুরিস্ট পুলিশ ও জেলা পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!