ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিলুপ্তপ্রায় নীলগাই ধরে জবাই করলো এলাকাবাসী

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৭, ১২ মে ২০২২
বিলুপ্তপ্রায় নীলগাই ধরে জবাই করলো এলাকাবাসী
ফাইল ছবি

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের উত্তর মন্ডল পাড়া গ্রামে একটি নীলগাই উদ্ধার করে জবাই করেছে এলাকাবাসী। এ নিয়ে জেলায় ৬টি নীলগাই উদ্ধার হলো।

ধর্মগড় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করে বলেন, উত্তর মন্ডল পাড়া এলাকায় বুধবার (১১ মে) সন্ধ্যায় ভারতীয় সীমান্ত থেকে একটি বিলুপ্ত প্রজাতির নীলগাই প্রবেশ করে। তখন এলাকাবাসী সেটিকে আটক করে।

পরে আজ বৃহস্পতিবার সকালে নীলগাইটি অসুস্থ হয়ে পড়লে এলাকাবাসী সেটি জবাই করে দেয়। তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবগত করেছেন বলেও তিনি জানান।

Advertisement

রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল সুলতান জুলকার নঈন কবির বলেন, বিলুপ্ত হওয়া নীলগাই জবাই করা ঠিক হয়নি। তবে গ্রামের মানুষের বক্তব্য গাইটি খুব অসুস্থ ছিল। খবর পেয়ে বন বিভাগের লোককে সেখানে পাঠানো হয়েছে। তারা ব্যবস্থা গ্রহণ করবেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!