শুক্রবার বিকেলে ঐ ইউনিয়নের মাধবপুর গ্রামে নীল গাইটিকে আটক করা হয়। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহায়তায় বিজিবির হাতে হস্তান্তর করা হয়।
গ্রামবাসীর বরাত দিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান হিমু সরকার বলেন, বিকেলে একটি নীলগাই ভারতীয় কাঁটাতার সীমান্ত (শিঙ্গোর) অতিক্রম করে মাধবপুর গ্রামে ঢুকে পড়ে। এরপর গ্রামবাসী নীল গাইটিকে দেখতে পেয়ে চারপাশে ঘেরাও করে আটক করে। তারপর তারা আমাকে খবর দিলে আমি বিজিবি ক্যাম্পে জানাই। উপজেলা ইউএনও মহোদয়ের উপস্থিতিতে নীল গাইটি বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।
.png)
আরো পড়ুন: পুলিশ-গ্রামবাসীর তাড়া খেয়ে নীলগাইয়ের মৃত্যু
পীরগঞ্জ উপজেলার ইউএনও রেজাউল করিম বলেন, মাধবপুর গ্রামে একটি নীলগাই পাওয়া গেছে এমন খবর পেয়ে আমি সেখানে যাই। উপজেলা প্রাণী চিকিৎসককে দেখানো হয়েছে। বর্তমানে নীল গাইটি সুস্থ রয়েছে। নীল গাইটিকে বিজিবির হেফাজতে রাখা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।