[ দেশজুড়ে ]
কুমিল্লায় মাইক্রোবাস খাদে, চালক নিহত
দুর্ঘটনার শিকার মাইক্রোবাস-সংগৃহীত
কুমিল্লার চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে পড়ে জাহাঙ্গীর হোসেন নামে এক চালক নিহত হয়েছেন। শুক্রবার (১৩ মে) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ধনুসড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর নাঙ্গলকোটের ছুপুয়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে মিয়া বাজার হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক আকন্দ বলেন, ঢাকামুখী একটি মাইক্রোবাস সকাল সাড়ে ৭টার দিকে ধনুসড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে চালক জাহাঙ্গীর হোসেন গুরুতর আহত হন। তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!