ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রেমিককে নিয়ে ৬০ বছরের স্বামীকে খুন করেন স্ত্রী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩০, ১৩ মে ২০২২
প্রেমিককে নিয়ে ৬০ বছরের স্বামীকে খুন করেন স্ত্রী
গোমস্তাপুর থানা, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৬০ বছর বয়সী নজরুল ইসলামের লাশ উদ্ধারের ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় ছয়জনকে জিজ্ঞাসাবাদ শেষে দুজনকে মূল হত্যাকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে।

তারা হলেন- নিহতের দ্বিতীয় স্ত্রী লালবানু ও তার প্রেমিক শাকিল। এ ঘটনায় নিহতের ছোট ভাই আশরাফুল হকের করা হত্যা মামলায় তাদের শুক্রবার সকালে কারাগারে পাঠানো হয়েছে।

গোমস্তাপুর থানার ওসি দিলীপ কুমার দাস জানান, এ ঘটনায় আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হয়। জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন নিহতের স্ত্রী। তিনি পরকীয়া প্রেমিক শাকিলকে নিয়ে স্বামীকে শ্বাসরোধে হত্যা করেন বলে জিজ্ঞাসাবাদে জানান।

Advertisement

বুধবার উপজেলার পার্বতীপুর ইউনিয়নের রহনপুর-আড্ডা আঞ্চলিক সড়কের নজরপুর এলাকায় রাস্তার পাশ থেকে নজরুল ইসলামের লাশ উদ্ধার করা হয়। তিনি পার্বতীপুর ইউনিয়নের এনায়েতপুর গ্ৰামের রুস্তম আলীর ছেলে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!