[ দেশজুড়ে ]
কোমল পানীয় খাইয়ে অন্তঃসত্ত্বাকে ধর্ষণচেষ্টা-গর্ভপাত
ভুক্তভোগী গৃহবধূ- ছবি: ডেইলি বাংলাদেশ
ফরিদপুরের বোয়ালমারীতে কোমল পানীয় খাইয়ে এক অন্তঃসত্ত্বাকে ধর্ষণের চেষ্টা ও গর্ভপাত করানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগীর মা। শনিবার দুপুরে ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য ফরিদপুর বিএসএমএমসি হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার রাতে ভুক্তভোগী অন্তঃসত্ত্বার মা বাদী হয়ে মামলা করেন। শনিবার অন্তঃসত্ত্বা নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তাকে ফরিদপুরের ৭নং আমলী আদালতে হাজির করা হবে। মামলার আসামি সোবান শেখকে গ্রেফতারে চেষ্টা চলছে।
.png)
গত ৮ মে রাত সাড়ে ৮টার দিকে একই গ্রামের সোবান শেখ পূর্ব পরিচয়ের সুবাদে বাড়িতে গিয়ে ঐ অন্তঃসত্ত্বা গৃহবধূ ও তার স্বামীকে চেতনানাশক মেশানো কোমল পানীয় পান করান। এরপর স্বামীর পাশেই ঐ গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালান। এতে ধস্তাধস্তির এক পর্যায়ে অতিরিক্ত রক্তক্ষরণে ভুক্তভোগীর গর্ভপাত হয়ে যায়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!