ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

একবার ধর্ষণ করে হত্যার পর মেয়েটিকে ফের ধর্ষণের চেষ্টা করেন হাসান

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৪, ২০ মার্চ ২০২২
একবার ধর্ষণ করে হত্যার পর মেয়েটিকে ফের ধর্ষণের চেষ্টা করেন হাসান
গ্রেফতার হাসান শেখ

মাগুরার শ্রীপুরের শ্রীকোলের স্কুলছাত্রী রাজিয়ার হত্যাকারী হাসান শেখকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার শ্রীপুরের বারইপাড়া থেকে র‌্যাব তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ঘাতকের নাম হাসান শেখ। তিনি শ্রীপুরের হাট শ্রীকোল গ্রামের ফজলু শেখের ছেলে। 

শ্রীকোলে রোববার সকাল ১০টায় এ বিষয়ক প্রেস ব্রিফিংকালে যশোর র‌্যাব-৬, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম নাজিউর রহমান এ হত্যাকাণ্ডের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেন।

Advertisement

আরো পড়ুন: শীতলক্ষ্যায় লঞ্চডুবি: শিশুসহ ৪ জনের মরদেহ উদ্ধার

তিনি জানান, ঘটনার দিন শেখ হাসান ঘটনাস্থল শ্রীপুরের শ্রকোলে কুমার নদের পাড়ে রসুন ক্ষেতে একা পেয়ে রাজিয়াকে প্রথমে মুখ চেপে ধর্ষণ করা হয়। সে বাঁচার আকুতি জানালে ধারালো ব্লেড দিয়ে গলা কেটে হত্যা করা হয়। এরপর দ্বিতীয়বার ধর্ষণের চেষ্টা করেন। পূর্ব পরিকল্পিতভাবে হাসান এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন বলে র‌্যাবের কাছে স্বীকারোক্তি দিয়েছেন। র‌্যাবের পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ের পর হাসানকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব কমান্ডার জানান, রাজিয়া হত্যার তদন্ত নিয়ে শনিবার মাঠে নামে তারা। পরবর্তীতে গোয়েন্দা তৎপরতার একপর্যায়ে ঘটনার সঙ্গে হাসান শেখের জড়িত থাকার বিষয়টি উঠে আসে। সেই সূত্র ধরে শ্রীপুরের বারই পাড়া শ্বশুরবাড়ি থেকে শনিবার হাসান শেখকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!