পুনের ওই কিশোরীর স্কুলে সম্প্রতি একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেই সেমিনারের বিষয় ছিল ‘গুড টাচ অ্যান্ড ব্যাড টাচ’। এই প্রসঙ্গে বলতে গিয়েই পাঁচ বছর ধরে তার সঙ্গে ঘটে যাওয়া পাশবিকতা প্রকাশ্যে আনে কিশোরীটি।
আরো পড়ুন: বন্ধুকে বাঁচাতে ৬ কিশোরের নদীতে ঝাঁপ, ৩ জনের মরদেহ উদ্ধার
.png)
কিশোরী জানিয়েছে, তারা আদতে বিহারের বাসিন্দা। ঘটনার সূত্রপাত হয় ২০১৭ সালে। সে সময় তার পরিবার বিহারে থাকতেন। কিশোরীর অভিযোগ, ওই বছর থেকেই তার ওপর শুরু হয় যৌন নির্যাতন। আর সেটা শুরু করেন তার বাবাই। এরপর এই তালিকায় যোগ হয় বড় ভাইয়ের নাম। ২০২০ সাল থেকে তাকে ধর্ষণ করতে শুরু করেন তার বড় ভাইটিও।
জানা গেছে, ভারতীয় প্যানাল কোডের (আইপিসি) ধারা অনুযায়ী পুলিশ একটি মামলা করেছে। তবে অভিযুক্তদের কাউকে এখনো গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছেন পুলিশের এক কর্মকর্তা।