ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইউক্রেন যুদ্ধ নিয়ে বাইডেন-জিনপিংয়ের দীর্ঘ ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:০৮, ১৮ মার্চ ২০২২
ইউক্রেন যুদ্ধ নিয়ে বাইডেন-জিনপিংয়ের দীর্ঘ ফোনালাপ
ছবি: জো বাইডেন ও শি জিনপিং

ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে দীর্ঘ ফোনালাপ হয়েছে।

শুক্রবার (১৮ মার্চ) বিশ্বের প্রভাবশালী দুই দেশের নেতা ভিডিও কলে প্রায় দুই ঘণ্টা কথা বলেন।

চীনের সংবাদমাধ্যমের খবর অনুসারে, ফোনালাপে চীনা প্রেসিডেন্ট উল্লেখ করেছেন এমন সংঘাত কোনও দেশের স্বার্থের পক্ষে নয়।

Advertisement

বাইডেনকে শি জিনপিং বলেছেন, ইউক্রেনের ঘটনার সংঘাত ও লড়াই কারও স্বার্থের পক্ষে যায় না। রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক সংঘাত পর্যায়ে যাওয়া উচিত না। ইউক্রেনের মতো সংকট আমরা দেখতে চাই না।

আরো পড়ুন>> ইউক্রেন যুদ্ধের জন্য ন্যাটো দায়ী: দ. আফ্রিকা

চীনা সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের অনুরোধে এই ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে।

হোয়াইট হাউজ জানিয়েছে, বাইডেন-জিনপিংয়ের ফোনালাপ ছিল প্রায় দুই ঘণ্টা দীর্ঘ।

নভেম্বরের পর এটিই চীন ও মার্কিন নেতার প্রথম ফোনালাপ। ধারণা করা হচ্ছে, অর্থনৈতিক নিষেধাজ্ঞায় থাকা রাশিয়াকে উদ্ধারে যেনও চীন চেষ্টা না করার জন্য জিনপিংকে বলতে পারেন বাইডেন।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!