ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

স্ত্রীর সামনেই কমলা হ্যারিসকে ‘ফার্স্ট লেডি’ বললেন বাইডেন!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৪২, ১৬ মার্চ ২০২২
স্ত্রীর সামনেই কমলা হ্যারিসকে ‘ফার্স্ট লেডি’ বললেন বাইডেন!
ছবি: জো বাইডেন ও কমলা হ্যারিস

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলতে থাকা যুদ্ধ পরিস্থিতির মধ্যেই নতুন আলোচনার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঞ্চে স্ত্রী জিল বাইডেন উপস্থিত থাকতেও ভুল করে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ‘ফার্স্ট লেডি’ সম্বোধন করেছেন তিনি।

মঙ্গলবার (১৫ মার্চ) হোয়াইট হাউসে ‘ইক্যুয়াল পে ডে’ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই ভুল করেন বাইডেন। তবে স্বামী ডগ এমহফ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না কমলা হ্যারিস।

সামাজিক মাধ্যম টুইটারে আসা একটি ভিডিওতে বাইডেনকে বলতে শোনা যায়, মঞ্চে আসন বিন্যাসে কিছু বদল আনতে হয়েছে। কারণ আমাদের ফার্স্ট লেডির স্বামী কোভিডে আক্রান্ত হয়েছেন।

Advertisement

আরো পড়ুন>> বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ থেকে সৃষ্টি হচ্ছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়

প্রেসিডেন্ট বাইডেন এই কথা বলতেই অস্বস্তিতে পড়ে যান দর্শকেরা। ভিডিওতে দেখা গেছে, দর্শকের আসন থেকে এক ব্যক্তি প্রেসিডেন্টকে ভুল ধরিয়ে দেন। এরপর হাসির রোল পড়ে যায় ঘরের ভেতর।

ঘটনাচক্রে এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন আমেরিকার ফার্স্ট লেডি জিল বাইডেন। তবে মুহূর্তেই অস্বস্তি কাটিয়ে ওঠেন প্রেসিডেন্ট। ভুল স্বীকার করে নিজের মুখ ফসকানো রোগ নিয়ে মজা করতে দেখা যায় তাকে।

প্রসঙ্গত, মঙ্গলবার কোভিডে আক্রান্ত হয়েছেন হ্যারিসের স্বামী ডগ। তবে ভাইস প্রেসিডেন্টের কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গেছে।

সূত্র: ইন্ডিপেন্ডেন্ট ইউকে, আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!