ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় জানিয়েছে, ইউক্রেনের যুদ্ধে এ পর্যন্ত ১১২ শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন ১৪০ শিশু।
এছাড়া ইউক্রেন দাবি করেছে, সংঘাতে রাশিয়ার ১৪ হাজার ২০০ সেনা নিহত হয়েছে। তবে ইউক্রেনের এই দাবির সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।
.png)
আরো পড়ুন: এক বছরের বেশি সময় পর চীনে করোনায় ফের মৃত্যু
উল্লেখ্য, পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য কয়েক বছর আগে আবেদন করে ইউক্রেন। মূলত এ নিয়েই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এর মধ্যে ন্যাটো ইউক্রেনকে পূর্ণ সদস্যপদ না দিলেও ‘সহযোগী দেশ’ হিসেবে মনোনীত করায় দ্বন্দ্বের তীব্রতা আরো বাড়ে। ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন প্রত্যাহারে ইউক্রেনের ওপর চাপ প্রয়োগ করতে যুদ্ধ শুরুর দুই মাস আগ থেকেই ইউক্রেন সীমান্তে প্রায় দুই লাখ সেনা মোতায়েন রাখে মস্কো। তবে এই কৌশল কোনো কাজে না আসায় গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দনেতস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। ঠিক তার দু’দিন পর ২৪ তারিখ ইউক্রেনে সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।