ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বৃদ্ধা মাকে খুন করে আম-কাঁঠালের বাগানে ফেলে রাখলেন পাষণ্ড ছেলেরা

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৩৩, ১৪ মে ২০২২
বৃদ্ধা মাকে খুন করে আম-কাঁঠালের বাগানে ফেলে রাখলেন পাষণ্ড ছেলেরা
ফাইল ফটো

ঠাকুরগাঁওয়ের হরিপুরে ছেলের হাতে খুন হলেন আনসারী বেগম পারুল নামে এক বৃদ্ধা মা। যার বয়স ছিল ৭০ বছর। জমি রেজিস্ট্রি না দেওয়ায় এই খুনের ঘটনাটি ঘটে।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার গেদুড়া ইউনিয়নের বনগাঁও উত্তরপাড়া গ্রামে এই খুনের ঘটনাটি ঘটে। নিহতের স্বামী আফতাব উদ্দীন বাদী হয়ে হরিপুর থানায় দুই ছেলেসহ আটজনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মামলাম বাদী কিছুদিন পূর্বে তার দুই সন্তানকে নিজ ১৭ লাখ টাকা দিয়ে শর্তসাপেক্ষে একটি এক্সকাভেটর ক্রয় করে দেয়।

Advertisement

কিছু পরে শর্ত অনুযায়ী উক্ত টাকা দুই ছেলের কাছ থেকে ফেরত চাইলে তারা টাকা দিতে টালবাহানা শুরু করেন। একসময় বাদী বিরক্ত হয়ে অন্য দুই ছেলেকে ওই টাকার পরিবর্তে বসতভিটায় ২ বিঘা জমি খোষকবলামূলে রেজিস্ট্রি করে দেন। জমি রেজিস্ট্রি করে দেওয়ার পর থেকে টাকা ফেরত না দেওয়া দুই ছেলেসহ উক্ত আসামিরা মা-বাবার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে।

শুক্রবার (১৩ মে) রাতে এই নিয়ে মা-বাবার সঙ্গে দুই ছেলে বাগবিতণ্ডা হয়। এরপর সবাই খাওয়া-দাওয়া করে নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়ে এবং মামলার বাদী (বাবা) বসতবাড়ির উত্তর ভিটার শয়নঘরের দরজা বন্ধ করে ঘরের ভেতরে ঘুমিয়ে পড়েন এবং মা আনসারী বেগম পারুল শয়নঘরের দরজার পাশে বারান্দায় রশির খাটিয়ার ওপর ঘুমিয়ে যান।

আজ শনিবার ভোরে নিজ বাড়ি হতে আনুমানিক ৫ শ গজ দুরে আম-কাঁঠালের একটি বাগানের ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় ওই বৃদ্ধার লাশ স্থানীয়রা দেখতে পায়। সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান তরিকুল ইসলাম বৃদ্ধার নিহতের বিষয়টি শুনেছেন বলে জানান।

হরিপুর থানার ওসি তাজুল ইসলাম হত্যা মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। থানায় হত্যা মামলা রুজু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!