[ দেশজুড়ে ]
বাড়ির পাশে পাঁচ বছরের মেয়ের ক্ষতবিক্ষত লাশ পেলেন বাবা
ফাইল ছবি
নেত্রকোনার খালিয়াজুরীতে বাড়ির পাশ থেকে সাহেদা আক্তার নামে পাঁচ বছর বয়সী শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। জমি নিয়ে বিরোধের জেরে শিশুটিকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি স্থানীয়দের।
রোববার দুপুরে উপজেলার সীমান্তবর্তী গ্রাম কল্যাণপুরে বাড়ির পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সাহেদা একই গ্রামের দিলু মিয়ার মেয়ে।
পুলিশ জানায়, সকালে ঘুম থেকে উঠে বাড়ির পাশে সন্তানের লাশ দেখে পুলিশে খবর দেন দিলু মিয়া। পরে দুপুরে লাশটি উদ্ধার করে পুলিশ।
.png)
স্থানীয়দের বরাত দিয়ে খালিয়াজুরী থানার ওসি মজিবুর রহমান বলেন, কল্যাণপুর গ্রামটি খালিয়াজুরী ও সুনামগঞ্জের সীমান্তবর্তী। এ গ্রামে জমি নিয়ে দিলু মিয়ার সঙ্গে প্রতিবেশী সুলতান মোল্লাদের বিরোধ চলছিল। তাদের প্রায় ঝগড়া হতো। রোববার সকালে দিলু মিয়ার সন্তানের লাশ পাওয়া গেছে। শিশুটির শরীরে অস্ত্রের আঘাত রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!