ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আগের তেলে গুদামভর্তি, বেচবেন ‘দাম বাড়লে’ 

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪২, ১৫ মে ২০২২
আগের তেলে গুদামভর্তি, বেচবেন ‘দাম বাড়লে’ 
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রাম নগরের সল্টগোলায় যৌথ অভিযানে একটি দোকানের গুদাম থেকে ৬ হাজার ১২০ লিটার সয়াবিন-পামতেল উদ্ধার করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও র্যািব। এ সময় দোকান মালিককে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।

রোববার সকাল সাড়ে ১১টায় ঈশান মিস্ত্রির হাটে এ অভিযান চালানো হয়।

অভিযানে অংশ নেয়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ দিদার হোসেন বলেন, আগের কেনা সয়াবিন ও পামতেল নতুন দরে বিক্রি করছিলেন ঈশান মিস্ত্রির হাটের মেসার্স আসাদ বাণিজ্যালয়ের মালিক মোহাম্মদ ইলিয়াস হোসেন। অভিযান চালিয়ে তার গুদাম থেকে ৬ হাজার ১২০ লিটার সয়াবিন ও পামতেল উদ্ধার করা হয়। তেলের কৃত্রিম সংকট সৃষ্টি ও পুরোনো তেল নতুন দরে বিক্রির অপরাধে তাকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!