ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্বামী ফোন না ধরায় অভিমানে ফাঁস দিলেন স্ত্রী

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৪, ২০ মে ২০২২
স্বামী ফোন না ধরায় অভিমানে ফাঁস দিলেন স্ত্রী
উদ্ধারকৃত লাশ: ছবি সংগৃহীত

নীলফামারীর ডোমারে  বৃহস্পতিবার সন্ধ্যায় স্বামী ফোন না ধরায় অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আলিফা বেগম  নামের এক গৃহবধূ। ডোমার উপজেলার পূর্ব চিকনমাটি জোড়পাখুড়ি কমিশনার পাড়ায় এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

আলিফা বেগম চিকনমাটি জোড়পাখুড়ি কমিশনার পাড়ার মাহাতাব হোসেনের মেয়ে ও রামগঞ্জ এলাকার জনি ইসলামের স্ত্রী। তাদের তিন বছর বয়সী এক ছেলেসন্তান রয়েছে।

ডোমার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

কাউন্সিলর আনারুল ইসলাম আরো জানান, আলিফা বেগম আগে থেকেই অসুস্থ ছিলেন এবং তার ভাই আব্দুস সালাম তার চিকিৎসা করানোর জন্য ঢাকা থেকে ডোমারে নিয়ে আসেন। আলিফা সকাল থেকে তার স্বামীকে কয়েকবার ফোন দিলে স্বামী ফোন রিসিভ না করাতে স্বামীর ওপর অভিমান করেন আলিফা। একপর্যায়ে সবার অগোচরে সন্ধ্যার দিকে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। ধারণা করা হচ্ছে, স্বামীর ওপর অভিমান থেকেই তিনি আত্মহত্যা করেছেন।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, রাতে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং মেয়ের পরিবার ডোমার থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। শুক্রবার সকালে নীলফামারীতে লাশ পাঠিয়ে দেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।  

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!