মৃত এনামুল হক পার্শ্ববর্তী সাপাহার উপজেলার করল রাঙাপাড়া নামক গ্রামের আব্দুল খালেকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১০ বছর আগে উপজেলার বাখরপুর এলাকার মৃত আফাজ উদ্দিনের মেয়ে মোসা. সুরাইয়া বেগমের সঙ্গে এনামুল হকের বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির পাশে জায়গা কিনে সেখানে তারা বসবাস করতেন। ঘটনার দিন স্ত্রীর সঙ্গে সামান্য বিষয় নিয়ে কথা-কাটাকাটি হলে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন এনামুল হক। পরে খবর পেয়ে পুলিশ গলায় রশি লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করে।
.png)
ধামইরহাট থানার ওসি কেএম রাকিবুল হুদা জানান, সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।